নিজস্ব প্রতিনিধি।।
২০০৭ সালের ২০-২৩ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের ওপর নির্যাতনের ঘটনা স্মরণে এবারও কালো দিবস পালন করবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ এ দিবস পালন করা হবে।
প্রতিবছর অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্র-শিক্ষকদের মানববন্ধন হলেও এবার ভার্চুয়াল আলোচনাসভার আয়োজন করেছে কর্তৃপক্ষ। সকাল ১১টায় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে ভার্চুয়াল আলোচনাসভা অনুষ্ঠিত হবে।
এছাড়া কর্মসূচি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ কালো ব্যাজ ধারণ করবেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
