এইমাত্র পাওয়া

এইচএসসি পরীক্ষার্থীদের ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট শুরু সোমবার

নিউজ ডেস্ক।।

২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু হবে আগামী সোমবার। রোববার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, মহামারি করোনার কারণে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে শিক্ষার্থীদের শিখন কার্যক্রম চলছে। শিখন কার্যক্রমে অংশ নিতে ও ধারাবাহিক মূল্যায়নের আওতায় শিক্ষার্থীদের আনতে ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রদান করা হয়েছে।

অ্যাসাইনমেন্টগুলো হলো- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, রসায়ন, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, ইসলাম শিক্ষা, শিশুর বিকাশ ও লঘুসংগীত বিষয়ের অ্যাসাইনমেন্ট মূল্যায়ন রুব্রিক্সসহ প্রণয়ন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, কোভিড-১৯ অতিমারির কারণে সরকার প্রদত্ত স্বাস্থ্যবিধি যথাযথভাবে পালন পূর্বক বর্ণিত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.