এইমাত্র পাওয়া

জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের স্থগিত পরীক্ষা ৮ সেপ্টেম্বর শুরু

নিউজ ডেস্ক।।

মাস্টার্স শেষ পর্বের স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এই সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হবে ৮ সেপ্টম্বর থেকে।
রোববার (২২ আগস্ট) বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয়ে জনসংযোগ দফতর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৮ সালের এমএএমএসএস. এমবিএ ও এমএসসি শেষ পর্বের (আইসিটিসহ) চলমান পরীক্ষা কোভিড-১৯ এর কারণে স্থগিত করা হয়েছিল। এই স্থগিত পরীক্ষা আগামী ৮ সেপ্টেম্বর ২০২১ থেকে শুরু হবে। চলবে ২৯ সেপ্টেম্বর ২০২১ তারিখ পর্যন্ত।

পরীক্ষার বিস্তারিত সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd) পাওয়া যাবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.