নিউজ ডেস্ক।।
অনার্স দ্বিতীয় বর্ষে ফরম পূরণের সময় বৃদ্ধি করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। পূর্বনির্ধারিত তারিখ ২২ আগস্ট পর্যন্ত থাকলেও তা বাড়িয়ে ২ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে।
রোববার (২২ আগস্ট) বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয়ে জনসংযোগ দফতর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি করা হয়েছে। ২২ আগস্ট থেকে সময় বাড়িয়ে ২ সেপ্টেম্বর ২০২১ তারিখ পর্যন্ত আবেদন ফরম পূরণের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে। ডাটা এন্ট্রি ও নিশ্চয়নের শেষ তারিখ ঠিক করা হয়েছে ৪ সেপ্টেম্বর ২০২১।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
