জেএসসি পরীক্ষার প্রস্তুতি- বিজ্ঞান

মো. কামরুজ্জামান
সিনিয়র শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা

কোষ বিভাজন

[পূর্বে প্রকাশিত অংশের পর]

২৭। ক্রোমোজোমগুলোকে সবচেয়ে খাটো ও মোটা দেখায় কোন দশাতে?

ক) টেলোফেজ খ) অ্যানাফেজ গ) প্রো-মেটাফেজ √ঘ) মেটাফেজ

২৮। কোন ধাপে ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে সেন্ট্রোমিয়ার দিয়ে আটকে থাকে?

√ক) মেটাফেজ খ) অ্যানাফেজ গ) প্রোফেজ ঘ) টেলোফেজ

২৯। কোন ধাপে অপত্য ক্রোমোজোমের সৃষ্টি হয়?

ক) মেটাফেজ √খ) অ্যানাফেজ গ) প্রোফেজ ঘ) টেলোফেজ

৩০। কোন ধাপে অপত্য ক্রোমোজোম বিপরীত মেরুতে আসে?

ক) মেটাফেজ খ) অ্যানাফেজ গ) প্রোফেজ √ঘ) টেলোফেজ

৩১। প্রো-মেটাফেজ দশাতে-

i. নিউক্লিওলাস বিলুপ্ত হয় ii. স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়

iii. ক্রোমাটিড গঠিত হয়

নিচের কোনটি সঠিক?

√ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii

৩২। টেলোফেজ ধাপে-

i. অপত্য ক্রোমোজোম বিপরীত মেরুতে আসে

ii. নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিওলাসের পুনঃআবির্ভাব ঘটে

iii. উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত মাকু তন্তু সৃষ্টি হয়

নিচের কোনটি সঠিক?

√ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii

৩৩। বংশগতির ভৌতভিত্তি বলা হয় কোনটিকে?

ক) নিউক্লিায়াসকে খ) সাইটোপ্লাজমকে

√গ) ক্রোমোজোমকে ঘ) মাইটোকন্ড্রিয়াকে

৩৪। ক্রোমোজোম নিচের কোন দুটি অংশ নিয়ে গঠিত?

ক) ক্রোমোমিয়ার ও সেন্ট্রোসোম খ) ক্রোমাটিড ও ক্রোমোমিয়ার

√গ) ক্রোমাটিড ও সেন্ট্রোমিয়ার ঘ) ক্রোমোমিয়ার ও সেন্ট্রোমিয়ার

৩৫। নিচের কোন জীবের ক্রোমোজোমে RNA থাকে?

√ক) TMV খ) T₂ ফায গ) HIV ঘ) প্যাপিলোমা

৩৬। DNA হলো-

i. রাইবোনিউক্লিক এসিড ii. ক্রোমোজোমের প্রধান উপাদান

iii. জিনের রাসায়নিক রূপ

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) i ও iii √গ) ii ও iii ঘ) i, ii ও iii

৩৭। ক্যারিওকাইনেসিস শুরুর আগে নিউক্লিয়াসের প্রস্তুতিমূলক কাজকে কী বলে?

ক) প্রোফেজ √খ) ইন্টারফেজ গ) প্রো-মেটাফেজ ঘ) মেটাফেজ

৩৮। কোন ধাপে নিউক্লিয়াসের আকার বড় হয়?

√ক) প্রোফেজ খ) অ্যানাফেজ গ) মেটাফেজ ঘ) টেলোফেজ

৩৯। কোন ধাপে নিউক্লিয়ার পর্দার পুনঃআবির্ভাব ঘটে?

ক) প্রোমেটাফেজ খ) অ্যানাফেজ গ) মেটাফেজ √ঘ) টেলোফেজ

৪০। কার অংশ মিলিত হয়ে কোষ পেট তৈরি করে?

ক) ক্লোরোপ্লাস্ট খ) মাইটোকন্ড্রিয়া গ) গলগিবডি √ঘ) এন্ডোপ্লাজমিক জালিকা

৪১। মানবদেহে মাইটোসিসে উৎপন্ন প্রতিটি অপত্যকোষে ক্রোমোজোম সংখ্যা-

ক) ৪৮ √খ) ৪৬ গ) ৪৪ ঘ) ২৩

৪২। মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমাটিডগুলো বিচ্ছিন্ন হয়?

ক) প্রোফেজ √খ) অ্যানাফেজ গ) প্রোমেটাফেজ ঘ) অ্যানাফেজ

৪৩। জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রিত হয় কিসের দ্বারা?

√ক) জিন খ) ক্রোমোজোম গ) নিউক্লিয়াস ঘ) সেক্স ক্রোমোজোম

৪৪। প্রাণিকোষে কোন পদ্ধতিতে সাইটোকাইনেসিস ঘটে?

√ক) ফারোয়িং খ) কোষপ্রাচীর গঠন করে

গ) প্রত্যক্ষ বিভাজন প্রক্রিয়ায় ঘ) স্পিন্ডল তন্তুর মাধ্যমে


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.