এইমাত্র পাওয়া

কলাগাছিয়া এম,এ উচ্চ বিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষকের ইন্তেকাল

।। হাসান ভূইঁয়া।।

কলাগাছিয়া এম,এ উচ্চ বিদ্যালয়ের,স্বনামধন্য সিনিয়র সহকারী শিক্ষক( ইংরেজি) আমাদের সকলের শ্রদ্ধাভাজন ও অত্যান্ত প্রিয় রফিক স্যার আমাদের মাঝে আর নেই । ইন্না ইলাইহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ সকালে হঠাৎ করে অসুস্থতা অনুভব করলে, হোমনা উপজেলা সরকারি হসপিটালের ডক্টর স্যারকে মৃত ঘোষণা করেন। বিশ্বাস হচ্ছে না যে, স্যার আর আমাদেন মাঝে নেই।

স্যার খুব বিনয়ী, সদালাপি, সহজ সরল প্রকৃতির মানুষ ছিলেন। সর্বোপরি স্যার একজন খুবই ভালো শিক্ষক ছিলেন। তিনি আমার সরাসরি শিক্ষক ছিলেন। আমরা একজন বহুগুণি শিক্ষক কে হারিয়েছি। স্যারের শূন্যতা অপূরণীয়।

স্যারের বিদেহী আত্নার মাগফিরাত কামনা করি। শোকাহত পরিবারের প্রতি প্রাক্তন ছাত্রদের পক্ষে সমবেদনা জ্ঞাপন করছি।
হে আল্লাহ আপনি স্যার কে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন। তারঁ কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আমিন।।।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.