টিকটক-পাবজি-ফ্রি ফায়ারসহ সব ক্ষতিকর গেম বন্ধের নির্দেশ

নিউজ ডেস্ক।।

অনলাইন প্লাটফর্ম থেকে পাবজি, ফ্রি ফায়ারসহ সব ধরনের ক্ষতিকর গেম বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে টিকটক, বিগো লাইভ, পাবজি, ফ্রি ফায়ার গেম তথা লাইকির মতো সব ধরনের অনলাইন গেম এবং অ্যাপস বন্ধের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

আজ সোমবার হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন। আদেশের বিষয়টি নিশ্চিত করেন রিটকারী আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.