২৪ ঘণ্টায় ১৯৮ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

নিউজ ডেস্ক।।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ১৯৮ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানী ঢাকায় নতুন ভর্তি রোগী ১৮৯ জন এবং অন্যান্য জেলা ও বিভাগে নতুন ভর্তি হয়েছে ৯ জন। আজ রবিবার পর্যন্ত ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ৩ হাজার ৪৪২ জন।

আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কনট্রোল থেকে পাঠানো ডেঙ্গু ও সন্দেহজনক ডেঙ্গু রোগী বিষয়ে সর্বশেষ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.