জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক(সম্মান) প্রথম বর্ষে ভর্তির আবেদনের সময় বৃদ্ধি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির অনলাইন প্রাথমিক আবেদনের সময় আগামী ১৮ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের (ভারপ্রাপ্ত) পরিচালক মো. ফয়জুল করিম জানান, আগে এ আবেদনের শেষ সময় ছিল ১৪ আগস্ট পর্যন্ত। প্রাথমিক আবেদন ফি কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ১৯ আগস্টের মধ্যে অবশ্যই জমা দিতে হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.