এইমাত্র পাওয়া

১৬তম নিবন্ধনের স্থগিত ভাইভা ২৪ আগষ্ট থেকে

অনলাইন ডেস্ক।।
১৬তম শিক্ষক নিবন্ধনের স্থগিত ভাইভাগুলো আগামী ২৪ আগস্ট থেকে শুরু হচ্ছে,চলবে ১ সেপ্টেম্বর পর্যন্ত । বৃহস্পতিবার (১২ আগস্ট) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের জারি করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
১৬তম শিক্ষক নিবন্ধেনে বেশিরভাগ প্রার্থীর পরীক্ষা শেষ হলেও দেশে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত ৪ এপ্রিল ১৬ তম শিক্ষক নিবন্ধেনের ভাইভা পরীক্ষা স্থগিত করেছিল এনটিআরসিএ।
জানা গেছে, ৪ এপ্রিলের স্থগিত ভাইভা ২৪ আগস্ট, ৫ এপ্রিলের ভাইভা ২৫ আগস্ট, ৬ এপ্রিলের ভাইভা ২৬ আগস্ট, ৭ এপ্রিলের ভাইভা ২৮ আগস্ট, ৮ এপ্রিলের ভাইভা ২৯ আগস্ট, ১১ এপ্রিলের ভাইভা ৩১ আগস্ট ও ১২ এপ্রিলের ভাইভা ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
এনটিআরসিএ বলছে, ভাইভার পরিবর্তিত তারিখ প্রার্থীদের এসএমএস করে জানিয়ে দেওয়া হবে। এসএমএস পাওয়ার পর প্রার্থীদের পূর্ব নির্ধারিত তারিখের ডাউনলোড করা প্রবেশপত্র ও সব সার্টিফিকেট, মার্কসিট ও এনআইডির মূল কপিসহ পরিবর্তিত তারিখ অনুযায়ী মাস্ত করে ও স্বাস্থ্যবিধি মেনে প্রার্থীদের ভাইভার জন্য উপস্থিত হতে হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.