নিউজ ডেস্ক।।
সঠিকভাবে ডিজিটাল ভূমিসেবা দেওয়ার জন্য প্রকৃত ভূমিসেবা গ্রহীতার আবেদনের সত্যতা অনলাইনে যাচাইয়ের ব্যবস্থা ও জাতীয় পরিচয়পত্রহীন (এনআইডিবিহীন) নাগরিকদের ডিজিটাল সেবা দেওয়ার ব্যবস্থা নিয়েছে ভূমি মন্ত্রণালয়।
এ উপলক্ষে বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার বিভাগের আওতাভুক্ত জন্ম ও মৃত্যু নিবন্ধনের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের সঙ্গে জন্ম ও মৃত্যুর তথ্য-উপাত্ত বিনিময় সংক্রান্ত এক চুক্তি হয়। জাতীয় পরিচয়পত্রের উপাত্তের পাশাপাশি জন্ম-মৃত্যু নিবন্ধনের তথ্য এখন থেকে ভূমিসেবা ব্যবস্থাপনায় ব্যবহূত হবে।
অনুষ্ঠানে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ভূমি সচিব মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) প্রদীপ কুমার দাস এবং জন্ম ও মুত্যু নিবন্ধনের রেজিস্ট্রার জেনারেল মানিক লাল বণিক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
