এইমাত্র পাওয়া

চা শরীরের জন্য কতোটা উপকারী

অনলাইন ডেস্ক:

আমাদের অনেকেরই একটা অভ্যাসে পরিনত হয়েছে ঘুম থেকে উঠলেই চা খেতে হবে। যেন চা ছাড়া দিন চলেই না। আর চা সবারই অনেক পছন্দের। সারাদিন কাজের ফাঁকে আরমা অকেন চা খেয়ে থাকি। কিন্তু আমরা অনেকেই হয়তো জানিই না যে আমাদের শরীরের পক্ষে এই চা কতটা উপকারী। এমনকি কোন চা আমাদের খাওয়া দরকার। যদি স্বাস্থ্যের কথা ধরা যায় তাহলে গ্রিন টি বা লিকার চায়ের কথাই সবাই বলবে। প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডান্ট চায়ে থাকার ফলে শরীরকে ভিতর থেকে সুস্থ হয়ে উঠে।
অনেকেই জানে না চা স্বাস্থ্যের পক্ষে অনেক উপকারী। তবে বেশ কিছু গবেষণায় প্রমাণিত,যারা নিয়মিত চা খান তাঁরা সুস্থ থাকেন দীর্ঘ সময়ের জন্য। চা ওজন কমাতেও সাহায্য করে কারন চায়ে অনেক অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে যা কফির থেকে কম ক্যাফিন রয়েছে।
আদা চাঃ
আদা চা প্রথমে ধরা যাক আদা চায়ের কথা। এটি নিয়মিত খেলে হার্ট ভালো রাখার পাশাপাশি রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে। যাদের সর্দি কাশির সমস্যা আছে তারা বেশ উপকার পাবেন। রক্ত জমাট বাঁধা নিয়ন্ত্রণ করে রক্ত সঞ্চালনকে বৃদ্ধি করে। তবে স্বাদ এবং গুণের দিক থেকে আদা অনেক উপকারী। আদাতে ভিটামিন, খনিজ ও অ্যামিনো অ্যাসিড আছে যা রক্ত সঞ্চালন-প্রক্রিয়া উন্নত করে হৃদযন্ত্রকে সুস্থ রাখে। যে কোন চায়ের সাথেও আদা মিশিয়ে খেলে অনেক উপকার পাওয়া যায়। এর সাথে আদার রস ধমনিতে চর্বি জমতে দেয় না। বিশেষজ্ঞরা বলছেন প্রতিদিন যারা আদা-চা পান করে তাদের হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি অনেকটাই কম।
গ্রিন টিঃ
আমরা অনেকেই ওজন কমানোর জন্যে গ্রিন টি খেয়ে থাকি। তবে অনেকেই হয়তো জানে না স্বাস্থ্যের জন্য অনেক উপকারী গ্রিন টি। এই চা ওজন কমানো থেকে শুরু করে রক্তে শর্করার নিয়ন্ত্রণ, কোলেস্টেরল কমাতে ও হজমশক্তি উন্নতি করতে গ্রিন টি অনেক ভূমিকা রাখে। প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টে থাকায় ত্বক, চুল জন্য ভালো গ্রিন টি। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন স্বাস্থ্যের জন্য অতন্ত্য উপকারী প্রতিদিন ১-২ কাপ গ্রিন টি খাওয়া।

ক্যামোমাইল টিঃ
আমাদের অনেকের এই চা সম্পর্কে এখনো তেমন জানা নেই। কিন্তু এই চা খাওয়ার জনপ্রিয়তা রয়েছে বিদেশে। এটি তৈরি হয় একরকম ফুল থেকে। ক্যামোমাইল টি ভেষজ যে সব চা রয়েছে তার মধ্যে অন্যতম। এই চা খেলে ঘুম হয় ভালো। আর এই চায়ে কোনওরকম ক্ষতিকর ক্যাফেন নেই।ক্যামোমাইল চা ব্যবহার করা হয় সাধারণত দুই রকমের- রোমান ও জার্মান। তবে বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন- যারা গর্ভবতী তারা যেন এই চা এড়িয়ে চলে।
পুদিনা পাতার চা ঃ
পুদিনা পাতা মূলত একটি ভেষজ গাছ। যা আগা গোড়া পুরোটাই ওষধি গুণে পরিপূর্ণ। পাতা থেকে কান্ড-সহ সব কিছুতে রয়েছে ওষধি গুণ। সাধারণত সুগন্ধি জন্য রান্নায় ব্যবহার করা হয় যেমন- কাবাব, চাটনি, মশলায়। বিশেষজ্ঞদের মতে – পুদিনার মধ্যে রয়েছে মেন্থল যা লিকার চায়ের মধ্যে মিশিয়ে খানিকক্ষণ ঢেকে রেখে খেলে ভালো উপকার পাওয়া যায়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.