এইমাত্র পাওয়া

লকডাউন বাড়ছে কিনা সিদ্ধান্ত আজ

নিউজ ডেস্ক।।

করোনা ভাইরাস নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধ বা লকডাউন আরও বাড়বে কিনা, তা জানা যাবে আজ মঙ্গলবার। লকডাউন বাড়ানোর বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সুপারিশ বিবেচনা ও পরিস্থিতি পর্যালোচনা করতে আন্তঃমন্ত্রণালয় সভা ডেকেছে সরকার। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে বেলা ১১টায় এ বিষয়ে জুম মিটিং হবে। এতে ১২ মন্ত্রী-প্রতিমন্ত্রী, ১৬ সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশ মহাপরিদর্শক, বিভিন্ন গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তা এবং আইইডিসিআর পরিচালকসহ

সংশ্লিষ্টরা অংশ নেবেন। আলোচনার মাধ্যমে তারাই লকডাউনের বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব (মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখা) মো. রেজাউল ইসলাম।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.