অনলাইন ডেস্ক।।
সারাদেশে কঠোর লকডাউন চলায় এফসিপিএস পরীক্ষা এক মাস পেছানো হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। রোববার (২৫ জুলাই) বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) সচিব অধ্যাপক মো. বিল্লাল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সারাদেশে লকডাউন চলছে। এই অবস্থায় বিসিপিএস এর জুলাই-২০২১ সেশনের পরীক্ষা শুরুর তারিখ ১ আগস্টের পরিবর্তে ১ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচী পরবর্তীতে জানানো হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, করোনা ভাইরাস পরিস্থিতির উন্নতি না হলে পরীক্ষার নির্ধারিত নতুন তারিখ পরিবর্তিত হতে পারে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
