সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব দিতে চিঠি

নিজস্ব প্রতিবেদক

আচরণ বিধিমালা অনুযায়ী সরকারি চাকরিজীবীদের পাঁচ বছর পরপর সম্পদের বিবরণী (হ্রাস-বৃদ্ধি) জমা দেওয়ার নিয়ম মানতে সব মন্ত্রণালয় ও বিভাগকে চিঠি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সম্প্রতি মন্ত্রণালয়ের শৃঙ্খলা ও তদন্ত বিভাগ থেকে এ চিঠি পাঠানো হয়।

এই অনুবিভাগের অতিরিক্ত সচিব এ এফ এম হায়াতুল্লাহ বলেন, সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ অনুযায়ী পাঁচ বছর পরপর সরকারি চাকরিজীবীদের সম্পদের হ্রাস–বৃদ্ধির বিবরণী তার নিয়োগকারী কর্তৃপক্ষের কাছে জমা দিতে হয়। তবে দেখা যায়, অনেকেই এ চর্চা ঠিকমতো করেন না। এ জন্য এই চিঠি দেওয়া হয়েছে। এর ফলে সুশাসন প্রতিষ্ঠা হবে এবং স্বচ্ছতা ও জবাবদিহি আসবে। মূলত, এ উদ্দেশ্যেই নিয়মটি স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।

এ ছাড়া সরকারি কর্মচারীর জমি/বাড়ি/ফ্ল্যাট/সম্পত্তি ক্রয় বা অর্জন ও বিক্রির অনুমতির জন্য আবেদনপত্রের নমুনা ফরম এবং বিদ্যমান সম্পদ বিবরণী দাখিলের ছকও চিঠির সঙ্গে পাঠানো হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.