নিবন্ধন ছাড়াই টিকা পাবেন গ্রামের মানুষ

নিউজ ডেস্ক।।

করোনার টিকা নিতে অনলাইনে নিবন্ধন করার নিয়ম করেছে সরকার। তবে এই জটিল প্রক্রিয়ায় যুক্ত হওয়া ছাড়াই টিকা পাচ্ছেন গ্রামের মানুষেরা। এ ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন বয়স্করা। আজ শনিবার বিকেলে এক ভার্চ্যুয়াল মতবিনিময় সভায় এ কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

গ্রামের মানুষদের টিকাদানের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে তাদের টিকা দেয়া হবে। টিকা গ্রহণকারীদের নাম প্রয়োজনে পরে অনলাইনে নিবন্ধিত করে নেয়া হবে।

২১ কোটি টিকার প্রতিশ্রুতির কথা স্মরণ করে তিনি জানান, এই টিকার মধ্যে রয়েছে জনসন অ্যান্ড জনসনের ৭ কোটি, মডার্নার ৭ কোটি, চীনের ৩ কোটি, অ্যাস্ট্রাজেনেকার ৩ কোটি ও রাশিয়ার ১ কোটি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.