নিউজ ডেস্ক।।
করোনার সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেই দেশে এডিস মশাবাহিত রেকর্ড ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১০৪ জন রোগী হাসপাতালে গেছেন, যারা সবাই রাজধানী ঢাকার বাসিন্দা। চলতি বছরে একদিনে ডেঙ্গু রোগী শনাক্তের সর্বোচ্চ সংখ্যা এটি। এর আগে ২৩ জুলাই সর্বোচ্চ ৮৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন অ্যান্ড কন্ট্রোল রুম থেকে আজ শনিবার এসব তথ্য জানানো হয়। গত সোম ও মঙ্গলবার টানা দুদিন ডেঙ্গু রোগী শনাক্তের সংখ্যা কমেছে। এরপর থেকে বেড়েই চলছে ঢাকার বিভিন্ন হাসপাতলে ভর্তি হওয়া ডেঙ্গু রোগী।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এ বছরের মধ্যে সর্বোচ্চ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে চলতি জুলাই মাসের ২৪ দিনেই। এ মাসে এখন পর্যন্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২০২ জন। তাদের মধ্যে ৯৯ শতাংশই ঢাকার বাসিন্দা।
গত ১ জানুয়ারি থেকে ২৪ জুলাই পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৭৪ জন। এর মধ্যে বাড়ি ফিরেছেন ১ হাজার ১৪৯ জন, ৪২২ জন এখনো চিকিৎসাধীন রয়েছেন। এসব রোগীর মধ্যে বেশিরভাগই শিশু বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
