২১ কোটি টিকার ব্যবস্থা করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক :

করোনাভাইরাস প্রতিরোধে দেশের মানুষের জন্য ২১ কোটি টিকার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার (২৪ জুলাই) বিকেলে সাড়ে ৪টায় বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল কলেজ অ্যাসোসিয়েশনের সদস্যভুক্ত প্রতিষ্ঠান ও হাসপাতালগুলোর সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

কোভিড-১৯ সংক্রমণের ঊর্ধ্বগতি প্রতিরোধ, অক্সিজেন সংকট, হাসপাতালের সুযোগ-সুবিধা ও শয্যা সংখ্যা বৃদ্ধির বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে প্রাইভেট মেডিক্যাল কলেজ অ্যাসোসিয়েশনের এই ভার্চ্যুয়াল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.