নিউজ ডেস্ক।।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআয় পবিত্র ঈদুল আযহার জামাত সকাল ৮:০০টায় অনুষ্ঠিত হবে। জামাতে ইমামতি করবেন মসজিদের সিনিয়র ইমাম ও খতীব ড. সৈয়দ মুহাম্মদ এমদাদ উদ্দীন।
এছাড়া, বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ হল জামে মসজিদে সকাল ৮:০০ টায় এবং ফজলুল হক মুসলিম হল মসজিদে সকাল ৮:০০ টায় ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে।
এদিকে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এ উপলক্ষে তিনি সবার সুখ, শান্তি, সমৃদ্ধি, সুস্থতা ও মঙ্গল কামনা করেন।
রোববার এক শুভেচ্ছা বার্তায় ভিসি বলেন, পবিত্র ঈদুল আযহা সবার মধ্যে গড়ে তোলে সৌহার্দ, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। তিনি স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে ঈদুল আযহা উদযাপনের জন্য বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যসহ সবার প্রতি আহ্বান জানান।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
