নিউজ ডেস্ক।।
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটি জিতে এরই মধ্যে এক ধাপ এগিয়ে বাংলাদেশ। আজকের ম্যাচ জিতলেই সিরিজ জিতবে টাইগাররা। এমন ম্যাচে বল হাতে শুরুতেই সাফল্য পেয়েছে তামিম ইকবালের দল।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ১ ওভারে ১ উইকেট হারিয়ে ৩ রান।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে। দলের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন তাদিওয়ানাশে মারুমানি ও তিনাশে কামুনহুকামওয়ে।
নিজের প্রথম ডেলিভারি ওয়াইড দিলেও দ্রুতই নিজের চেনা লাইন-লেন্থে ফিরে আসেন তাসকিন আহমেদ। ফলও পেয়ে যান দ্রুত। নিজের প্রথম ওভারের শেষ বলে আফিফ হোসেনের ক্যাচে পরিণত করে কামুনহুকামওয়েকে সাজঘরে ফেরান তিনি। অভিষিক্ত এই ব্যাটসম্যান করেন ১ রান।
স্বাগতিকদের বাঁচা-মরার ম্যাচে দলে আছে দুই পরিবর্তন। চোট আক্রান্ত টিমিসেন মারুমার পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন তিশানে কামুনহুকামওয়ে। এছাড়া শারীরিক অসুস্থতা কাটিয়ে এই ম্যাচ দিয়ে আবারো খেলায় ফিরছেন তারকা অলরাউন্ডার সিকান্দার রাজা। তিনি খেলবেন রায়ান বার্লের জায়গায়।
অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে টাইগাররা তুলে নেয় ১৫৫ রানের দাপুটে জয়। দ্বিতীয় ম্যাচ জিতলে দীর্ঘ ১২ বছর পর জিম্বাবুয়ের মাটিতে ওয়ানডে সিরিজ জিতবে বাংলাদেশ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
