নিউজ ডেস্ক।।
মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ২০৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৬ হাজার ৮৪২ জনে। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১২ হাজার ১৯৮ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০ লাখ ৪৭ হাজার ১৫৫ জনে।
মঙ্গলবার (১৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ৪১ হাজার ৭৫৫ জনের নমুনা পরীক্ষায় ১২ হাজার ১৯৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে করোনা শনাক্তের হার ২৯ দশমিক ২১ শতাংশ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
