এইমাত্র পাওয়া

মেঘনায় প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১৩ তম গ্রেড বাস্তবায়ন

মোঃ আলমগীর হোসেন, মেঘনা প্রতিনিধি:

কুমিল্লা জেলার মেঘনা উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১৩ তম গ্রেড বাস্তবায়ন।উল্লেখ্য যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গত ৯/২/২০২০ খ্রিঃ তারিখ থেকে এই ১৩ তম গ্রেড কার্যকর করা হয়। দীর্ঘ দেড় বছর পর এই গ্রেড মেঘনা উপজেলায় কার্যকর হলো।

এই গ্রেড কার্যকরের পূর্বে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন স্কেল প্রশিক্ষণপ্রাপ্তদের ১৪ তম এবং প্রশিক্ষণবিহীনদের ১৫ তম গ্রেড ছিলো। এই গ্রেড কার্যকরের পর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়োগবিধীতেও পরিবর্তন করা হয় পুরুষ মহিলা উভয়েরই নূন্যতম স্নাতক ডিগ্রী থাকতে হবে। এই করোনা মহামারিতে মেঘনা উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১৩ তম গ্রেড বাস্তবায়নে উপজেলা শিক্ষা অফিসার এবং উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার দিক নির্দেশনায় ১ ঝাঁক তরুন ICT শিক্ষকগণ নিরলসভাবে কাজ করে গিয়েছেন।

১৩ তম গ্রেড বাস্তবায়নে যাদের অগ্রনী ভূমিকা রয়েছে তারা হলো

১)মোঃ আলমগীর হোসেন, সহকারী শিক্ষক, শিবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ICT4E District Ambassador

২) আবদুল আলীম, সহকারী শিক্ষক,লক্ষনখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ICT4E District Ambassador

৩) শফিকুল সুমন, সহকারী শিক্ষক,সাতানী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ICT4E District Ambassador

৪) মোঃ আওলাদ হোসেন,ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক,বড়সাপমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

১৩ তম গ্রেড বাস্তবায়নে আরো অনেক অফিস স্টাফ এবং সহকারী শিক্ষকগণও সহযোগিতা করেছেন তাদের মধ্যে অন্যতম আবু ফাহাদ, ময়নাল হোসেন,আরিফ হোসেন,আলমগীর হোসেন,জসিম উদ্দিন,সোহেল রানা সরকার,জাহাঙ্গীর হোসেন,মঞ্জুর আহম্মেদ, মামুন শেখ(ICT4E Ambassador) ,মাহমুদুল আরিফ,
আল মামুন,গোলাম সারোয়ার সবুজ,এনামুল কবীর, মাজহারুল ইসলাম, প্রমুখ।

মেঘনা উপজেলার সকল সহকারী শিক্ষকগণ দীর্ঘ দেড় বছর পর ১৩ তম গ্রেড পেয়ে স্বস্তি প্রকাশ করেছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.