ঈদুল আজহা কবে জানা যাবে রোববার

নিউজ ডেস্ক।।

সারাদেশে পবিত্র ঈদুল আজহা কবে উদ্‌যাপিত হবে, তা জানা যাবে আগামীকাল রোববার। জাতীয় চাঁদ দেখা কমিটি জিলহজ মাসের চাঁদ দেখতে রোববার সন্ধ্যা সোয়া সাতটায় সভায় বসবে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে এই সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

শনিবার ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন জানান, রোববার বাদ মাগরিব বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। কমিটি চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে ঈদুল আজহার তারিখ নির্ধারণ করবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.