নিউজ ডেস্ক।।
করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে দেশে চলছে কঠোর লকডাউন। চলমান লকডাউনের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৮৫ জনের মৃত্যু হয়েছে। আর শনাক্ত হয়েছে ৮ হাজার ৭৭২ জনের।আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ও শনাক্ত সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। এই বিভাগে এক দিনে করোনায় মারা গেছেন ৭০ জন আর শনাক্ত হয়েছেন ৪ হাজার ৪৯২ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৮৫ জনের মধ্যে ঢাকা বিভাগের ৭০ জন ছাড়া খুলনায় ৫১ জন, চট্টগ্রামে ২০ জন, রাজশাহীতে ১৩ জন, বরিশালে ১০ জন, সিলেটে ৭ জন, রংপুরে ১১ জন এবং ময়মনসিংহে ৩।এক দিনে শনাক্ত হওয়া ৮ হাজার ৭৭২ জনের মধ্যে ঢাকা বিভাগে ৪ হাজার ৪৯২ জন, ময়মনসিংহে ২৪০ জন, চট্টগ্রামে ১ হাজার ৬৯২ জন, রাজশাহীতে ৬২০ জন, রংপুরে ২৭৮ জন, খুলনায় ৭৭২ জন, বরিশালে ২৮৪ জন এবং সিলেটে ৩৯৪ জন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
