পবিপ্রবি প্রতিনিধি আব্দুল্লাহ আল বাক্কী ।।
মঙ্গলবার ৪৫১ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) বৈঠকে দক্ষিণাঞ্চলের প্রথম প্রতিষ্ঠিত সর্বোচ্চ বিদ্যাপীঠ “পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অধিকতর উন্নয়ন (২য় পর্যায়)” শীর্ষক প্রকল্পটি অনুমোদন পেয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকের সভায় এই প্রকল্পটিসহ মোট ১০টি উন্নয়ন প্রকল্প অনুমোদন পেয়েছে।
এদিকে বৃহৎ এই প্রকল্পটির অনুমোদন হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রী পরিষদ বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, ইউজিসি, ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুনর রশীদসহ প্রকল্প সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং স্থানীয় দুমকি উপজেলার আপামর জনসাধারণ। দীর্ঘদিনের কাঙ্ক্ষিত এই প্রকল্পটির অনুমোদনের বিষয়টি বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র নিশ্চিত করেছে। এই প্রকল্পটি সঠিকভাবে বাস্তবায়ন হলে বিশ্ববিদ্যালয়টি উন্নয়নের মহাসড়কে পৌঁছে যাবে বলে মনে করছেন সর্বস্তরের জনগণ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
