ইবি প্রতিনিধি টি এইচ জায়িম।।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক প্রস্তাবিত পাবলিক বিশ্ববিদ্যালয়সমুহে শিক্ষক নিয়োগ ও পদোন্নতির অভিন্ন নীতিমালা বাতিলের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষকরা। বুধবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় বঙ্গবন্ধুর ম্যুরাল ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’র পাদদেশে তারা এ মানববন্ধন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে কখনো অভিন্ন নীতিমালার আওতায় আনা যেতে পারেনা। এটি বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন ধারনার পরিপন্থী। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণার মান নষ্ট হবে।’
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক পর্যায়ের শিক্ষকরা অংশগ্রহন করেন।
প্রসঙ্গত, গত ২৮ আগস্ট ইবি শিক্ষক সমিতির সাধারণ সভায় এ নীতিমালাকে বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্বশাসনের সাথে অসঙ্গতিপূর্ণ দাবি করে প্রত্যাখ্যান করা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
