নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর সূত্রাপুরের মহসিন আলী সোনার বাংলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে বিদ্যালয়ের সহকারী শিক্ষক অর্পিতা চৌধুরীকে বরখাস্ত করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। ওই শিক্ষিকা এক বছর ধরে থাকায় তাকে বরখাস্ত করেন মন্ত্রী মহোদয়।
আজ বুধবার রাজধানীর বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে নামেন গণশিক্ষা প্রতিমন্ত্রী।
বিদ্যালয়ে গিয়ে জাকির হোসেন সাংবাদিকদের বলেন, যে বিদ্যলয়ে শিক্ষার্থাীর তুলনায় শিক্ষক কম সেখানে সমন্বয় করা হবে। বিদ্যালয়গুলো অবকাঠামো সংকট দুর করার চেষ্টা চলছে।
তিনি আরও জানান, প্রাথমিক শিক্ষার মান বাড়াতে এ ধরনে আকস্মিক সফর অব্যহত থাকবে।
সূত্রাপুরের রাধাসুন্দরী স্কুলের পরিবেশ কিছুটা অপরিচ্ছন্ন থাকায়, শিক্ষকদের সতর্ক করেন প্রতিমন্ত্রী। গুলিস্তানের সুরিটোলা স্কুলে কোনো অনিয়ম পাননি তিনি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
