রফিকুল আলম বকুল, মেহেরপুর।।
করোনা ভাইরাস মোকাবেলাই সবাইকে ঘরে থাকার আহবান জানাচ্ছেন মেহেরপুর জেলা প্রশাসন। প্রয়োজন ছাড়া কাউকে ঘরের বাইরে বের না হওয়ার আহবান প্রশাসনের। সেই লক্ষ্যে রবিবার সকাল থেকে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর দিক নির্দেশনায় জেলা এবং উপজেলা প্রশাসনের পক্ষে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে নিয়ে প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে প্রাপ্ত খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। জেলার দুটি পৌরসভা ও ১৮ টি ইউনিয়নে মোট ৬ হাজার নিম্ন আয়ের পরিবারের মাঝে বিতরণ শুরু হয়েছে।
মেহেরপুর জেলা প্রশাসনের তথ্যমতে, প্রতিটি পরিবারের জন্য ১০ কেজি চাল, দুই কেজি আলু, দুই লিটার তেল, এক কেজি লবন, এক কেজি ডাল, এক টি সাবান, এক কেজি চিনি, এক প্যাকেট সেমাই, এক প্যাকেট মাস্ক ও নগদ ৫০০ শত টাকা দেওয়া হচ্ছে।
গাংনী পৌরসভার ৮নং ওয়ার্ডে সোমবার সকাল সাড়ে এগারোটায় আনুষ্ঠানিকভাবে ত্রাণসামগ্রী বিতরণের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খান। এসময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা পরিষদ চেয়াম্যন ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, অতিরিক্ত জেলা প্রশাসক ও উপ পরিচালক স্থানীয় সরকার মৃধা মোজাহিদুল ইসলাম, গংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি খানম, গাংনী পৌর মেয়র আহম্মেদ আলীসহ কাউন্সিলরবৃন্দ।
মেহেরপুর জেলা প্রশাসক ড. মোম্মদ মুনসুর আলম খান জানান, লকডউন বাস্তবায়ন করতে বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ। কোন ভাবেই যাতে কোথাও জনসমাগম না হয় সেই লক্ষ্যে ম্যাজিস্ট্রেট, সেনা সদস্য ও পুলিশ সব সময় মাঠে রয়েছে। অব্যহত রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান। এর পরে ইজিভ্যান চালকসহ মটরযান বন্ধ রয়েছে এসংশ্লিষ্ট লোকজনের মাঝে নগদ এক হাজার টাকা বা খাদ্যসামগ্রী দেওয়া হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
