নিউজ ডেস্ক।।
লকডাউন ও ঈদকে সামনে রেখে সাশ্রয়ী মূল্যে সারাদেশে তিনটি পণ্য বিক্রি শুরু করেছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সোমবার বেলা ১১টা থেকে এসব পণ্য বিক্রি শুরু হয়েছে।
রাজধানীসহ দেশের সব মহানগরী, জেলা ও উপজেলা পর্যায়ে ৪৫০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে আগামী ২৯ জুলাই পর্যন্ত পণ্য সামগ্রী বিক্রি করা হবে।
সকাল থেকে ভ্রাম্যমাণ ট্রাকে চিনির পাশাপাশি মসুর ডাল ও সয়াবিন তেল বিক্রি করছে টিসিবি। ২৯ জুলাই (ঈদুল আজহার ছুটি ব্যতিত) পর্যন্ত এ কার্যক্রম চলবে।
টিসিবির ট্রাক থেকে প্রতি কেজি চিনি পাওয়া যাবে ৫৫ টাকায়, যা একজন ক্রেতা সর্বোচ্চ চার কেজি কিনতে পারবেন। প্রতি কেজি মসুর ডাল পাওয়া যাবে ৫৫ টাকায়, যা একজন ক্রেতা সর্বোচ্চ দুই কেজি কিনতে পারছেন। এছাড়াও সয়াবিন তেল ১০০ টাকা লিটারে একজন ক্রেতা দুই থেকে সর্বোচ্চ ৫ লিটার নিতে পারছেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
