নিউজ ডেস্ক।।
লকডাউনে চট্টগ্রাম নগরীতে আবারো বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালু করেছে ছাত্রলীগ। বায়েজিদ বোস্তামী থানা ছাত্রলীগের পক্ষ থেকে এ সেবার ব্যবস্থা করা হয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।
বুধবার তিনটি অ্যাম্বুলেন্স দিয়ে শুরু হয় তাদের কার্যক্রম। অ্যাম্বুলেন্সগুলো রোগী ও মরদেহ পরিবহনে ব্যবহৃত হবে বলে জানিয়েছেন বায়েজিদ বোস্তামি থানা ছাত্রলীগের আহ্বায়ক সুলতান মাহমুদ ফয়সাল।
তিনি বলেন, তিনটি অ্যাম্বুলেন্স দিয়ে ‘হ্যালো ছাত্রলীগ’ নামে এ সেবা পুনরায় চালু করেছি। এতে লকডাউনে নগরীর যেকোনো প্রান্ত থেকে হাসপাতালে আনা-নেয়াসহ সব ধরনের সুবিধা পাবেন রোগীরা। আমাদের নির্ধারিত মোবাইল নম্বরে যোগাযোগ করলে পৌঁছে যাবে অ্যাম্বুলেন্স।
এর আগে, ২০ এপ্রিল থেকে এক মাসের বেশি সময় এ সেবা দিয়েছিল ছাত্রলীগ। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে সেই কার্যক্রম স্থগিত করা হয়।
অ্যাম্বুলেন্স সেবা পেতে যোগাযোগ- ০১৮১৯-৮৮৬৩৬৬, ০১৮১৯-৬১২১৭৭, ০১৮২৪-৯৩৪৩৪৬, ০১৮১১-৬৫১৮২৭ ও ০১৮২৫-৩৫৯৩৯৫।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
