এইমাত্র পাওয়া

আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে ৪ দিন

অনলাইন ডেস্ক।।

বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ আজ বুধবার এ নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়েছে, ১ জুলাই থেকে ৪ জুলাই পর্যন্ত আর্থিক সব প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বিধিনিষেধ চলাকালে প্রতি রোববার আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, ছুটির দিন ও রোববার ব্যতীত সপ্তাহের অন্যান্য দিন গ্রাহকের হিসাবের মেয়াদপূর্তিতে স্থায়ী আমানত নগদায়ন, ঋণের কিস্তি গ্রহণসহ জরুরি আর্থিক সেবা প্রদানের লক্ষ্যে আর্থিক প্রতিষ্ঠানগুলোর ঢাকায় একটি শাখা ও ঢাকার বাইরে প্রতি জেলায় সর্বোচ্চ একটি শাখা খোলা রাখা যাবে। এই সময় প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ সকাল ১০টা হতে বেলা ২টা পর্যন্ত খোলা রাখা যাবে। অফিস খোলা রাখার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি পরিপালন করে সীমিতসংখ্যক লোকবলের মাধ্যমে সেবা প্রদানের বিষয়টি নিশ্চিত করতে হবে। কর্মকর্তা/কর্মচারীদের চলাচলের সময় পরিচয়পত্র বহন করতে হবে।
বর্তমানে দেশে আইডিএলসি, আইপিডিসি, লংকাবাংলার মতো ৩৪টি আর্থিক প্রতিষ্ঠান আছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.