নিউজ ডেস্ক।।
মঙ্গল ও বুধবার এই দুই দিন সারাদেশে বৃষ্টিপাত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
সোমবার সন্ধ্যা ছয়টায় দেয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে।
এছাড়া রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ঈশ্বরদীতে ৩৫ দশমিক ৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ডিমলায় ২৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
এই সময়ে সিলেটে ৭৪ মিলিমিটার, সীতাকুণ্ডে ৩৩ মিলিমিটার, রাঙামাটিতে ২৩ মিলিমিটার, ফেনীতে ১৬ মিলিমিটার, যশোর ও কুতুবদিয়ায় ১৪ মিলিমিটার এবং সন্দ্বীপে ১২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
এছাড়া দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরির্বতিত থাকতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষের বাড়তি অংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিম বঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারী অবস্থায় রয়েছে।
আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ১৪ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে।
সূত্র : বাসস
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
