নিউজ ডেস্ক।।
মোটরসাইকেলে চড়ে দেশের প্রত্যেকটি জেলা ও প্রায় আড়াই শতাধিক উপজেলা ভ্রমণ সেরেছেন মমিন। এ জন্য প্রতিটি ট্যুরে কম করে হলেও ১ হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে হয়েছে তাকে। মোটরসাইকেল নিয়ে ঘুরেছেন তিনি রুমা-থানচি-আলীকদম সড়কের মতো রাস্তার সুউচ্চু পাহাড়ের চূড়ায় চূড়ায়। ভয়ানক পাহাড়ি ঝর্ণা কিংবা গভীর জঙ্গুলে পথে পথে।
নিজের মোটরসাইকেল চালিয়ে মমিন হোসেনের প্রথম ট্যুরটি ছিলো ময়মনসিংহ বিভাগজুড়ে। এ ট্যুরে তিনি ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, জামালপুর ও শেরপুর মিলিয়ে বিভাগের সবগুলো জেলা শেষ করেন প্রথমবারে। একেবারে শেষে যান তিনি বরিশাল বিভাগের সবগুলো জেলাতে।
কাপাসিয়া উপজেলার আমরাইদ বাজারে তার মালিকানাধীন ইফাদ মাল্টিমিডিয়া সেন্টারে বসে কথা হচ্ছিলো মমিনের সাথে। উপজেলার রায়েদ গ্রামের যুবক মমিন। বয়স ৩৫।
তার ভাষায়, বিশাল বিশাল পাহাড়, জঙ্গল, সমুদ্র- সবমিলিয়ে তার দেখা দেশের সবচে সুন্দর জেলা ও এলাকা হচ্ছে কক্সবাজার। আর তার ট্যুরগুলোর মধ্যে সবচেয়ে বিপজ্জনক ও স্মরণীয় ট্যুর ছিলো বান্দরবানের থানচি-আলীকদম সড়কে।
একে তো সেটি ছিলো ভয়ানক দুর্গম পাহাড়ি রাস্তা ও দু’পাশে গভীর জঙ্গল গিরিখাতে পরিপূর্ণ। তাতে ছিলো আবার ভয়ানক ডাকাতের উপদ্রব। সেই ট্যুরে এমন একটি জায়গায় তার মোটরসাইকেলের ক্লাচ প্যাড নষ্ট হয়ে যায়, বিপদ ও ভয় বেড়ে দাঁড়িয়েছিলো কয়েকগুণ। পরে ১৬ কিলোমিটার দূর থেকে মেকানিক এনে অনেক সময় নিয়ে সে সমস্যার সমাধান করতে হয়েছিলো তাকে। যে কারণে এ ট্যুরটি ছিলো তার জীবনের সবচে বেশি রোমাঞ্চকর ও স্মরণীয় একটি ট্যুর।
এক প্রশ্নের জবাবে মমিন হোসেন জানান, এসব ট্যুরে মোটরসাইকেলে প্রায় আড়াই শতাধিক উপজেলা ভ্রমণেরও সুযোগ হয় তার। দেশের সবকটি জেলা ঘুরা শেষ হয়েছে তার সম্প্রতি। তবে মোটরবাইক নিয়ে ঘোরাঘুরি কিন্তু শেষ হয়ে যায়নি তার। সময় সুযোগ পেলে আবারও বাইক নিয়ে বেরিয়ে পড়ার ইচ্ছে আছে বলে জানালেন মমিন
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
