নিউজ ডেস্ক।।
করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় সারা দেশে সর্বাত্মক লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। আগামীকাল থেকে ‘সীমিত’ পরিসরে আর বৃহস্পতিবার থেকে সর্বাত্মক লকডাউন শুরু হচ্ছে। আপাতত সাত দিন এবং পরবর্তীতে আরও বাড়ানো হতে পারে বিধিনিষেধ।
সামনের ‘লকডাউন’ বাস্তবায়নে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
রোববার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রণালয়ের সঙ্গে এর অধীন দপ্তর ও সংস্থাগুলোর বার্ষিক কর্মসম্পাদন চুক্তি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
