মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় নিরাপত্তা সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে দায়িত্ব পেলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। আসছে ১৪ সেপ্টেম্বর তিনি এ পদে আনুষ্ঠানিকভাবে যোগ দেবেন। তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়, ডিএমপি কমিশনার হিসেবে এক মাসের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষে অর্থাৎ আগামী ১৪ সেপ্টেম্বর যোগদান থেকে তিন বছরের জন্য তাকে জাতীয় নিরাপত্তা সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ দেওয়া হলো।
এ নিয়োগের শর্তাবলী অনুমোদিত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। একইসঙ্গে জনস্বার্থের এই আদেশ শিগগির বাস্তবায়ন করা হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
