নিউজ ডেস্ক।।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেছেন, আওয়ামী লীগ সরকার শিক্ষাবান্ধব। সেই ধারাবাহিকতায় ১০০ উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা করবে সরকার।
বৃহস্পতিবার ফরিদপুরের বোয়ালমারীতে ‘আয়েশা শরিয়তউল্যা টেকনিক্যাল স্কুল ও কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আব্দুর রহমান বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ১৯৮১ সালে বাংলাদেশে ফিরে এসেছিলের বলেই আমরা একটি উন্নয়নশীয় রাষ্ট্র পেয়েছি। শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ মধ্যম আয়ের এবং উন্নত বিশ্বের একটি অন্যতম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
তিনি বলেন, ছাত্রলীগের রাজনীতির মধ্য দিয়ে ফরিদপুরে সরকার ও আওয়ামী লীগের মুখ উজ্জ্বল হবে। এ আদর্শের ছাত্রলীগের কেউ টেন্ডারবাজি, জমি দখল, গোলযোগ, সহিংসতায় জড়াতে পারবে না। কারো বিরুদ্ধে অভিযোগ আসলে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেয়া হবে।
আব্দুর রহমান আরো বলেন, বিশ্বে করোনা মাহামারি চলছে। আমাদের দেশেও করোনা সংক্রমণ বেড়েছে। কিন্তু আল্লাহর রহমতে আমারা শেখ হাসিনার মতো একজন প্রধানমন্ত্রী পেয়েছি, যার বলিষ্ঠ নেতৃত্বে দেশ সহনশীলতা মধ্যে আছি এবং তার নেতৃত্বে এ করোনা মাহামারি কাটিয়ে উঠবো ইনশাআল্লাহ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
