নিউজ ডেস্ক।।
রেলপথমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বলেছেন, করোনা ভাইরাস প্রতিরোধে কঠোর বিধিনিষেধ আরোপ করা ৭ জেলায় ট্রেন থামবে না। এ সব জেলার কোনো যাত্রী ট্রেনে উঠতে পারবেন না এবং কোনো যাত্রী ট্রেন থেকে নামতে পারবেন না।
সোমবার (২১ জুন) সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এর আগে ঢাকার পার্শ্ববর্তী সাত জেলায় কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার। জেলাগুলো হলো- নারায়ণগঞ্জ, গাজীপুর, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, রাজবাড়ি, মাদারীপুর ও গোপালগঞ্জ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
