এইমাত্র পাওয়া

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ১৬ সদস্য আটক

নিউজ ডেস্ক।।

রাজধানীর হাজারীবাগ ও দারুস সালাম থেকে ‘ডন সাগর গ্রুপ’ ও ‘মুন্না গ্রুপ’ নামে পরিচিত দুটি কিশোর গ্যাংয়ের ১৬ জনকে আটক করেছে র‍্যাব। তাদের কাছ থেকে ছুরি, চাপাতি ও ক্ষুর উদ্ধার করা হয়েছে। আটকরা বিভিন্ন দলে ভাগ হয়ে ডাকাতি, ছিনতাই, মাদক সেবন, ইভটিজিং ও চাঁদাবাজি করতো।

সোমবার দুপুরে বছিলায় র‌্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব ২-এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার সাইফুল আলম। রোববার তাদের আটক করা হয়েছে বলে তিনি জানান।

র‍্যাবের দাবি, আটক এই কিশোররা রাস্তাঘাটে দলবদ্ধভাবে চাঁদাবাজি করত। আধিপত্য বজায় রাখতে অন্য কিশোর গ্যাংয়ের সঙ্গে সংঘর্ষেও জড়িয়ে পড়ে।

তাদের অনেকেই বিভিন্নভাবে চুল কাটিয়ে, রং করে টিকটক ভিডিও করত। অনেকের হাতে গ্যাংয়ের নাম লিখিত ট্যাটু আছে।

আটককৃতরা হলো, শাকিল হাওলাদার (১৮), মুরাদ হোসেন (২০), মামুন খান (১৮), রিফাদ হোসেন (১৮), মো. রায়হান (১৮), হাসান শেখ (১৯), মো. হাসনাইন (১৯), নাসির উদ্দিন আলবানী (১৯), জয় চন্দ্র ঘোষ (১৯) সাগর, সরফরাজ আহমেদ রিমন, পলাশ হোসেন(৩২), মুন্না, রাসেল, উজ্জল হোসেন। তাদের কাছ থেকে ১১টি ছুরি, ১টি চাপাতি, ৩টি হোল্ডিং চাকু, ১টি ক্ষুর উদ্ধার করা হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.