এইমাত্র পাওয়া

৭ জেলায় সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে

নিউজ ডেস্ক।।

করোনাভাইরাসের বিস্তার রোধে ৭ জেলায় লকডাউন কার্যকর করছে সরকার। মঙ্গলবার (২২ জুন) সকাল ৬টা থেকে ৩০ জুন (বুধবার) রাত ১২টা পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। লকডাউন চলাকালে সরকারি-বেসরকারি সব অফিস বন্ধ থাকবে। জেলাগুলো হলো- মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, রাজবাড়ী, মাদারীপুর ও গোপালগঞ্জ।

সোমবার (২১ জুন) বিকেলে সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

এই ৭ জেলায় কী কী বন্ধ থাকবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘সবকিছু বন্ধ থাকবে। মানুষও যাতায়াত করতে পারবে না। মালবাহী ট্রাক এবং অ্যাম্বুলেন্স ছাড়া কিছু চলবে না।’

৭ জেলায় সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে কী না-জানতে চাইলে তিনি বলেন, ‘বলেই তো দিয়েছি, সব বন্ধ, শুধুমাত্র কয়েকটা সার্ভিস ছাড়া।’

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জেলাগুলো ব্লকড থাকবে, কেউ ঢুকতে পারবে না


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.