নিউজ ডেস্ক।।
২০২১-২২ শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের দ্বিতীয় সপ্তাহ এবং মাধ্যমিকের (ষষ্ঠ থেকে নবম শ্রেণি) অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
রোববার মাউশির ওয়েবসাইটে অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়।
এতে বলা হয়, কোভিড-১৯ অতিমারির কারণে যেসব এলাকা লকডাউনের আওতায় রয়েছে, সেসব এলাকায় স্বাস্থ্যবিধির নির্দেশনা মোতাবেক বাস্তবভিত্তিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। কোনোক্রমেই স্বাস্থ্যবিধির নির্দেশনা উপেক্ষা করা যাবে না। এর আগে ১৪ জুন ২০২১-২২ শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়।
প্রসঙ্গত, ২০ মার্চ প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ মূল্যায়ন কার্যক্রম শুরু হয়। ইতিমধ্যে সাত সপ্তাহের অ্যাসাইনমেন্ট শিক্ষার্থীদের বিতরণ করা হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
