অনলাইন ডেস্ক ;
আজ জুন মাসের তৃতীয় রোববার ‘বিশ্ব বাবা দিবস’। পৃথিবীর সব বাবার প্রতি শ্রদ্ধা জানিয়ে এ দিবস পালিত হয়। যদিও বাবার প্রতি ভালোবাসা জানাতে কোনো দিনক্ষণ লাগে না। তবুও বাবার প্রতি ভালোবাসা জানানোর দিন আজ।
ক্রীড়াঙ্গনের তারকারা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে বাবাদের প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করছেন। জাতীয় ক্রিকেট উইকেট রক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম ফেসবুকে বাবার সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেন, ‘মিরপুর, গ্যাবা বা লর্ডস, আমার সুপারহিরো বাবা সব সময় আমাকে ও বাংলাদেশ দলকে সমর্থণ করতে উপস্থিত থাকে। তার দোয়া সব সময় আমাকে দেশের হয়ে ভালো করতে অনুপ্রাণিত করে। বাবা তোমাকে অনেক ভালোবাসি। সারাবিশ্বের সকল বাবাদেরকে বাবা দিবসের শুভেচ্ছা।
ভারতের পেস অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া টুইট করেন, ‘বাবা, আমি তোমার কাছ থেকে শিখেছি কিভাবে পরিপূর্ণ বাবা হওয়া যায়। যে ভালোবাসা, যে প্রেরণা তুমি আমাদের দিয়েছ সেসবের কারণে আজ আমরা এখানে। আমি প্রতিজ্ঞা করছি, তুমি আমাদের যে পথে এগিয়ে নিয়েছ সেই পথেই আমি চলবো। বাবা হিসেবে আমার ছেলে আগাস্তাকেও একই পথে নিয়ে যাবো। আমরা তোমাকে ভালোবাসি। তোমাকে অনুভব করছি।’
দোলনায় বসে একটি ভিডিও পোস্ট করেছেন টেন্ডুলকার। ভারতের ব্যাটিং ঈশ্বর জানান, সেই দোলনায় বসে বাবার সঙ্গে অনেকটা সময় কাটিয়েছেন তিনি। স্মৃতিবিজড়িত সেই দোলনায় বসে টেন্ডুলকার টুইট করেন, ‘আমাদের কাছে এমন কিছু জিনিস রয়েছে যা আমাদের জন্য টাইম মেশিন হিসাবে কাজ করে। একটি গান, একটি গন্ধ, একটি শব্দ, একটি স্বাদ। আমার জন্য, বাবার সঙ্গে কাটানো শৈশব আমাকে সব সময় স্মৃতিতে ভাষায়। বাবা দিবসে আমি সেই বিশেষ জায়গাটি আপনাদের সবার সাথে ভাগ করে নিতে চাই। বাবা, তোমাকে সবসময় মিস করি।’
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
