নিউজ ডেস্ক।।
খুলনায় এক সপ্তাহের কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। আগামী মঙ্গলবার থেকে পরবর্তী সাতদিন জেলা ও মহানগরে এ কঠোর লকডাউন পালন করা হবে।
শনিবার দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এসময় নিত্যপ্রয়োজনীয় পণ্য, কাঁচামাল ওষুধ বহনকারী যানবাহন ব্যতীত কোনো গণপরিবহণ খুলনায় প্রবেশ করতে বা বের হতে পারবে না।
করোনা সংক্রমণ ও মৃত্যু হার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামীকাল রোববার ও সোমবার পূর্বনির্ধারিত কঠোর বিধিনিষেধ অব্যাহত থাকবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
