নিউজ ডেস্ক।।
সারাদেশে আগামী দুই দিনে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।শনিবার সকালে আবহওয়ার এক পূর্বাভাসে একথা বলা হয়েছে।
এদিন সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ ছাড়া উল্লেখিত সময়ে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
