বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৬ষ্ঠ কেন্দ্রীয় কাউন্সিলের প্রার্থীর তালিকা ঘোষণা করা হয়েছে। সভাপতি হিসাবে ৮ জন ও সাধারণ সম্পাদক হিসাবে ১৯ জন বৈধ প্রার্থী হিসাবে ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটি।
|
সোমবার ৬ষ্ঠ কেন্দ্রীয় কাউন্সিল নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক খায়রুল কবির খোকনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এর আগে যাচাই-বাছাই কমিটি বৈধ সভাপতি হিসাবে ১৩ জন ও সাধারণ সম্পাদক হিসাবে ৩০ জন প্রার্থীর নাম ঘোষণা করেন।
সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যারা প্রার্থীতার ক্ষেত্রে শর্তাবলি পূরণ করতে পারেনি তারা পরবর্তীতে আপিল করেন, আপিলেও যারা বাদ পড়েছিলেন তারা রিভিউ’র জন্য আবেদন করেন। আপিল ও রিভিউ শেষে সাধারণ সম্পাদক পদে ৬ জন প্রার্থী প্রার্থীতা ফিরে পান।
নিম্নে বৈধ সভাপতি ও সাধারণ সম্পাদকের তালিকা দেওয়া হলো:
বৈধ (৮ জন) সভাপতি প্রার্থী: কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, মাহমুদুল হাসান বাপ্পি, হাফিজুর রহমান, রিয়াদ মোঃ তানভীর রেজা রুবেল, মোঃ এরশাদ খান, মোঃ ফজলুর রহমান খোকন, এস এম সাজিদ হাসান বাবু, এবিএম মাহমুদ আলম সরদার।
বৈধ (১৯ জন) সাধারণ সম্পাদক প্রার্থী: মোঃ জাকিরুল ইসলাম জাকির, মোহাম্মদ কারিমুল হাই (নাঈম), মাজেদুল ইসলাম রুমন, ডালিয়া রহমান, মোঃ আমিনুর রহমান আমিন, শেখ আবু তাহের, শাহ নাওয়াজ, সাদিকুর রহমান, কে এম সাখাওয়াত হোসাইন, সিরাজুল ইসলাম, মোঃ ইকবাল হোসেন শ্যামল, মোঃ জুয়েল হাওলাদার (সাইফ মাহমুদ জুয়েল), মোঃ হাসান (তানজিল হাসান), মুন্সি আনিসুর রহমান, মোঃ মিজানুর রহমান শরিফ, শেখ মোঃ মশিউর রহমান রনি, মোস্তাফিজুর রহমান, সোহেল রানা, কাজী মাজহারুল ইসলাম।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
