এইমাত্র পাওয়া

বা‌গেরহা‌টে ক‌রোনা পরীক্ষায় ভ্রাম‌্যমান গাড়ী যা‌চ্ছে রোগীর বা‌ড়ি

মোঃ মোজা‌হিদুর রহমান:

বাগেরহাটে ভ্রাম্যমান গাড়িতে করোনা শনাক্তে নমুনা সংগ্রহ শুরু হয়েছে। “হটলাইনে ফোন করি, নমুনা সংগ্রহকারী যাবে আপনার বাড়ি” শ্লোগানে মঙ্গলবার (১৫ জুন) সকালে বাগেরহাট সদর হাসপাতাল প্রাঙ্গনে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মাদ আজিজুর রহমান। সম্প্রতি এ জেলায় করোনার সংক্রমণ আশঙ্কাজনক বেড়ে যাওয়ায় বাগেরহাট সদর আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়-এর উদ্যোগে এ কার্যক্রম চালু করা হয়।

এ সময় পুলিশ সুপার কেএম আরিফুল হক, সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির, বাগেরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ভুইয়া হেমায়েত উদ্দিন, জেলা বিএমএ সাধারণ সম্পাদক ডা: মোশাররফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ষাটগম্বুজ ইউপি চেয়ারম্যন শেখ আক্তরুজ্জামান বাচ্চু, পৌর আওয়ামীলীগ সভাপতি শেখ বশিরুল ইসলাম বশির, বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহাদ উদ্দিন হায়দার প্রমুখ উপস্থিত ছিলেন।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির জানান, করোনা পরীক্ষার ভ্রাম্যমাণ তিনটি গাড়ি বাগেরহাট সদর, কচুয়া, রামপাল, মোংলা, মোড়েলগঞ্জ ও শরণখোলা উপজেলায় নমুনা সংগ্রহ করবে। প্রতিদিন তিনশ জনের নমুনা পরীক্ষা করার সক্ষমতা রয়েছে এই টিমের। এছাড়া প্রত্যেকটি গাড়ির হটলাইন নম্বর রয়েছে। যেকোনো নম্বরে ফোন দিলে নমুনা সংগ্রহকারী বাড়িতে পৌছে যাবে এবং নমুনা সংগ্র্রহ করে পরীক্ষার রিপোর্ট জানিয়ে দিবে। হটলাইন নম্বর- ০১৯২০-৯২২২২৯ ও ০১৪০০-৩০৫৪০৫।

এ কার্যক্রমের উদ্বোধন কালে জেলা প্রশাসক মোহাম্মাদ আজিজুর রহমান বলেন, করোনা সংক্রমন নিয়ন্ত্রনে নিয়মিত মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্য বিধি মেনে চলার পাশাপাশি শনাক্তকরণ খুবই জরুরী। তাই মাননীয় সংসদ সদস্যে শেখ সারহান নাসের তন্ময়-এর সদিচ্ছায় করোনা পরীক্ষার নমুনা সংগ্রহে ৩ টি ভ্রাম্যমান গাড়ি চালু করা হয়েছে। এ কার্যক্রমের ফলে করোনা শনাক্ত দ্রুত হবে, যথাসময়ে ব্যবস্থা গ্রহন করা যাবে। ফলে করোনা সংক্রমনের বিস্তার নিয়ন্ত্রন সম্ভব হবে।” তিনি সকলকে নিয়মিত মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ করেন।”

প্রসঙ্গত: করোনার শুরুতে গত বছর এমপি শেখ তন্ময়-এর উদ্যোগে বাগেরহাটে “ডাক্তারের কাছে রোগী নয়, রোগীর কাছে ডাক্তার” সেবা কার্যক্রম শুরু হয়।

এদিকে, জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১০২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদেরমধ্যে মোংলা ইপিজেডে হাও কিনজুয়ান নামে এক চীনা নাগরিক রয়েছেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে ৯১ নমুনা পরীক্ষায় ৩৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়। বাকী ৬৫ জন শনাক্ত হন জেলার বিভিন্ন উপজেলায় র‌্যাপিড অ্যান্টিজেন ল্যাবের পরীক্ষায়। এই নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ২ হাজার ২০৯ জন। এ পর্যন্ত মারা গেছেন ৫৮ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৫‘শ ১৪জন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.