নিউজ ডেস্ক।।
দেশে জরুরি ব্যবহারের জন্য বেলজিয়ামের জনসন অ্যান্ড জনসন উৎপাদিত করোনাভাইরাসের টিকার অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর (ডিজিডিএ)। ক্লিনিক্যাল ট্রায়াল, সিএমসি পার্ট এবং রেগুলেটরি স্ট্যাটাস মূল্যায়ন করে মঙ্গলবার থেকে এই টিকা ব্যবহারের অনুমোদন দেওয়া হয়।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওষুধ প্রশাসন অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। ওষুধ প্রশাসন জানায়, ১৮ বছর এবং তদূর্ধ্ব বয়সীদের জন্য জনসন অ্যান্ড জনসনের টিকা ব্যবহারযোগ্য।
ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে অনুমোদনের বিষয়টি জানিয়ে বলা হয়, জ্যানসেন-সিলাগ ইন্টারন্যাশনাল এনভি, বেলজিয়ামের উৎপাদিত কোভিড-১৯ এর এই টিকা জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ওষুধ প্রশাসনের অধিদপ্তরে আবেদন করা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
