নিউজ ডেস্ক।।
বর্তমান সরকারের প্রশাসনে ২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট অনুমোদিত পদের সংখ্যা ১৮ লাখ ৮৫ হাজার ৮৬৮টি। এর মধ্যে ১৫ লাখ ৪ হাজার ৯১৩টি পদে লোকবল থাকলেও বর্তমানে প্রশাসনে মোট তিন লাখ ৮০ হাজার ৯৫৫টি পদ শূন্য রয়েছে।
প্রশাসনে বর্তমানে মোট কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছেন ১৫ লাখ চার হাজার ৯১৩ জন। এর মধ্যে পুরুষ ১০ লাখ ৯০ হাজার ৫০১ জন এবং নারী রয়েছেন চার লাখ ১৪ হাজার ৪১২ জন। নারীদের এই হার মোট জনবলের ২৭ শতাংশ।
মঙ্গলবার (১৫ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংস্কার ও গবেষণা অনুবিভাগের পরিসংখ্যান ও গবেষণা কোষ ‘স্ট্যাটিসটিকস অব সিভিল অফিসার্স অ্যান্ড স্টাফস-২০২০’ বই থেকে এ তথ্য জানা গেছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
