নিউজ ডেস্ক।।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি,সুবর্ণচর শাখা, নোয়াখালীর সভাপতি মোহাম্মদ শাখাওয়াত উল্লাহ ও সাধারন সম্পাদক মোহাম্মদ নাছিম ফারুকীর নেতৃত্বে সুবর্ণচর উপজেলায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যাকে সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। সৌজন্য সাক্ষাৎকালে উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণচর উপজেলার প্রাথমিক শিক্ষা বিষয়ে খোঁজ খবর নেন। তিনি কোভিড ১৯ পরিস্থিতিতে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলা ফেরাকরণ, শিক্ষার্থী ও অভিভাবকদের মোবাইলে নিয়মিত যোগাযোগ রক্ষাকরণ এবং বিভাগীয় অর্পিত সকল দায় – দায়িত্ব স্বাস্থ্যবিধি মেনে নিষ্ঠার সাথে পালনের অনুরোধ রাখেন। কোভিড পরবর্তী সময়ে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত বিষয়ে তাঁর সার্বিক সহযোগিতা থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। এ সময়ে সমিতির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে সুবর্ণচর উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ নিজাম উদ্দিন, সহ সভাপতি শারমিন নাহার, কোষাধ্যক্ষ অনুপম চন্দ্র পাল, সাংগঠনিক সম্পাদক মোঃ রেজা উদ্দিন, প্রচার সম্পাদক রতন কুমার দাস, যোগাযোগ সম্পাদক মোহাম্মদ আবদুর রহমান, সহ সম্পাদক ও চর জব্বর ইউনিয়ন শাখার সভাপতি মাধব চন্দ্র পাল, চর আমান উল্যাহ ইউনিয়ন শাখার সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম, চর ওয়াপদা ইউনিয়ন শাখার সম্পাদক মোহাম্মদ এমদাদ উল্যাহ, চরবাটা দক্ষিণ পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা আকতার ভূইয়া প্রমূখ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
