এইমাত্র পাওয়া

বিদ্যালয়ে গমনোপযোগী পথ নিশ্চিতে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ

নিউজ ডেস্ক।

নোয়াখালীর সুবর্ণচর উপজেলাস্থ আবদুল্যা মিয়ার সংলগ্ন পশ্চিম চরজব্বর নেয়াজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আবদুল্যা মিয়ার হাট জুনিয়র উচ্চ বিদ্যালয় সম্মুখস্থ সোনাপুর – চেয়ারম্যান ঘাট সড়কে সড়ক ও জনপদ বিভাগের অধীনে সড়ক উন্নয়নের কাজ প্রায় সমাপ্তির পথে। কাজটি বিদ্যালয় অংশে শুরু হওয়ার পর থেকে সংশ্লিষ্ট ঠিকাদারের সাথে বিদ্যালয়ের পথ শিক্ষার্থীর গমনোপযোগী করার প্রয়োজনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাছিম ফারুকী সংশ্লিষ্ট সকলের সাথে যোগাযোগ রক্ষা করে আসছেন বলে জানা যায় ।

এ বিষয়ে সুবর্ণচর উপজেলার পরবর্তী উপজেলা নির্বাহী অফিসার এ এস এম ইবনুল হাসান সড়ক ও জনপদ বিভাগ নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী কেও অবহিত করেছিলেন বলেও জানা যায়। প্রকৌশলী বিদ্যালয়ের পথটি চলাচল উপযোগী করার আশ্বাসও প্রদান করেছিলেন। অথচ শেষ মূহুর্তে ঠিকাদার পথটি না করার পায়তারা করে চলেছেন ।

পথটি নিশ্চিত না করা গেলে দু’টো বিদ্যালয়ের প্রায় ১০০০ শিক্ষার্থীর প্রতিদিন বিদ্যালয়ে গমনাগমন দূরহ হয়ে পড়বে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সূত্রে জানা যায় উক্ত পথটি নিশ্চিতকরণ প্রসঙ্গে নবাগত ইউএনও চৈতী সর্ববিদ্যার সাথে যোগাযোগের পর তিনিও সওজেরম নির্বাহী প্রকৌশলীর সাথে যোগাযোগ করায় করায় তাকে আশ্বস্ত করলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা কাজ না করার টালবাহানা করছেন।

অভিভাবকগণ পথ নিশ্চিতের স্বার্থে নোয়াখালী জেলা প্রশাসক, নোয়াখালী সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী ও উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণচর এর আশু হস্তক্ষেপ কামনা করছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.