এইমাত্র পাওয়া

২৯ জনকে নিয়োগ দেবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জনবল নিয়োগ দিচ্ছে। প্রতিষ্ঠানটি দুটি পদে ২৯ জনবল নিতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহীরা ১৫ জুন পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: নিরাপত্তা পরিদর্শক
পদসংখ্যা: ১৩ জন
আবেদনের যোগ্যতা: দ্বিতীয় শ্রেণিতে স্নাতক পাস হতে হবে।
বয়স: আগ্রহী প্রার্থীর বয়স ২০২১ সালের ৬ জুনে ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে; প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর।
বেতন: ১০২০০/- থেকে ২৪২৮০/-

পদের নাম: নিরাপত্তা তদারককারী
পদসংখ্যা: ১৬ জন
আবেদনের যোগ্যতা: এসএসসি পাস
বয়স: আগ্রহী প্রার্থীর বয়স ২০২১ সালের ৬ জুনে ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে; প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর।
বেতন: ৯৭০০/- থেকে ২৩৪৯০/-

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা http://bpdb.teletalk.com.bd -এ
ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন।

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.